সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:২৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৩১:০৬ পূর্বাহ্ন
সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ-এর সদস্য আকরাম উদ্দিনের হাতে-কলমে সাংবাদিকতার চার দশক পূর্তিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়া এলাকায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ-এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে আকরাম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং চার দশক পূর্তির কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি ও প্রভাষক দুলাল মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
সুনামকণ্ঠ’ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক বুরহান উদ্দিন, শিক্ষক আহমেদ নূর আলবাব, শিক্ষক সাজাউর রহমান, সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, সাংবাদিক বাবুল মিয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, সাংবাদিক মোহাম্মদ নুর, সংগঠনের সদস্য আলী হায়দর, ছায়াদ হোসেন সবুজ, জয়ন্ত পাল, শাহ মোহাম্মদ কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, নেজামুল ইসলাম, সাংবাদিক নাসিম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী ফয়সল আলম তাহসিন, মিল্লাত আহমদ, আদিল আরমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতায় অসামান্য অবদান রেখে আসা গুণী এই সাংবাদিকের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন। তাঁরা বলেন, আকরাম উদ্দিনের পরিচয় কেবল সংবাদপত্রের পাতায় সীমাবদ্ধ নয়; সমাজ ও রাষ্ট্র উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই তাঁর ভূমিকা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বক্তারা বলেন, নানা সময়ে মিথ্যা মামলা, হয়রানি, বঞ্চনা ও নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধকে পাথেয় করে আজও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজ ও রাষ্ট্রের কল্যাণে।
বক্তারা বলেন, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি বেছে নিয়েছেন সাংবাদিকতার কঠিন, সংগ্রামী ও ঝুঁকিপূর্ণ পথ। ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা উপেক্ষা করে তিনি জীবন উৎসর্গ করেছেন সমাজ উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে। বক্তারা বলেন, আকরাম উদ্দিন সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। সীমিত জীবিকা নিয়েও তৃপ্তচিত্তে জীবনযাপন করছেন। লোভ, লালসা কিংবা হিংসা তাঁর জীবনে কখনো স্থান পায়নি। নানা সময়ে স্বার্থান্বেষী মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও তিনি অবিচল থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁরা বলেন, প্রায় চার দশক ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এই সাংবাদিক। এর স্বীকৃতি হিসেবে ২০২১ সালের ১০ মার্চ ঢাকার দৃকপাঠ ভবনে আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে দেশসেরা ১৩ জন সাংবাদিকের একজন হিসেবে তিনি বিশেষ সম্মাননা লাভ করেন।
বক্তারা বলেন, সংগ্রাম, ত্যাগ ও সততার প্রতীক এই মানুষটি আজও ক্লান্তিহীনভাবে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর চার দশকের অবিচল সাংবাদিকতা, গবেষণা ও মানবকল্যাণমূলক কর্মকা- তাঁকে সুনামগঞ্জের সাংবাদিক সমাজে এক অনন্য ও সম্মানজনক উচ্চতায় অধিষ্ঠিত করেছে। অনুষ্ঠানের শেষে বক্তারা সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এই সাংবাদিকের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫