সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:২৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:২৪:০১ পূর্বাহ্ন
অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ২
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মাইজবাড়ী গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে আল জাসাস চৌধুরী ওরফে আদন (২৪) ও হামিদুল ইসলাম চৌধুরী মিলন (৪৮) কে গ্রেপ্তার ও উপজেলার সদরের উকিলপাড়া এলাকা থেকে অপহৃত কিশোরী (১৬)কে গত শুক্রবার গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এক কিশোরী (১৬) কে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৫ মে থানায় একটি মামলায় হয়। এই মামলায় এজাহারভুক্ত আসামি পুত্র আল জাসাস চৌধুরী ওরফে আদন ও পিতা হামিদুল ইসলাম চৌধুরী মিলনকে শুক্রবার রাত পৌনে তিনটার দিকে উপজেলার মাইজবাড়ী গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাত সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের একটি বাসা থেকে অপহৃতা ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য অপহৃত কিশোরীকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ও মামলার দুইজন আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক