সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র

বিশ্বম্ভরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাস¤পন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইউএনও আব্দুল মতিন খান বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের সহায়তায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আশপাশে কোনো প্রকৃত দুস্থ ব্যক্তি থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সহমর্মী কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ