সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:১২:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সভাপতিত্বে ও পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আবু সাঈদ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ, সমাজসেবা বিভাগের সেবাগ্রহীতা নিখিল বাবু, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন এবং হাজী আক্রম আলী এতিমখানা ও হাজী আস্তুরা এন্ড জয়তারা মজিদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা হিল্লোল পুরকায়স্থসহ বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীরা। বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও কার্যকর ও মানবিক করতে নবীন-প্রবীণদের অভিজ্ঞতা বিনিময় এবং পার¯পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী