সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক সংঘের সমন্বয় কমিটি গঠন

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:০৯:২৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক সংঘের সমন্বয় কমিটি গঠন
সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিকদের নিয়ে ১৩ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় মামীম আহমদের সভাপতিত্বে ও নুরুল আমিনের সঞ্চালনায় নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি, সংগঠন বিস্তৃতি ও জাতীয় ভিত্তিক নির্মাণ শ্রমিক ফেডারেশন গঠনের বিষয়ে আলোচনা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ স¤পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল এবং সুনামগঞ্জ সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ স¤পাদক মনির মিয়া। এছাড়া ছাতক, জামালগঞ্জ, দিরাই ও সুনামগঞ্জ সদর উপজেলার নির্মাণ শ্রমিকদের নিবন্ধিত ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। আলোচনায় জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী নির্মাণ শ্রমিক ফেডারেশন গড়ে তোলার বিষয়ে সকলেই একমত পোষণ করেন। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে নুরুল আমিনকে সমন্বয়কারী এবং ফারুক মিয়া, সাদিক আহমদ, আমির উদ্দিন ও সাজু আহমদকে যুগ্ম সমন্বয়কারী করে ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিল্লাল আহমদ, ফারুক আহমদ, মো. মইনুল ইসলাম, এনামুল হক, শামীম আহমদ, রাজু ম-ল ও ফয়সল। সভায় প্রতিটি উপজেলায় যোগাযোগ করে আগামী ২৩ জানুয়ারি জেলা পর্যায়ে আরেকটি সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি