সুনামগঞ্জ , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল একটি দল ‘বেহেশতের টিকিট’ বিক্রির নামে শিরক করছে : তারেক রহমান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান কেন সিলেট থেকেই বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা? আজ সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক প্রতীক পেলেন প্রার্থীরা, আজ থেকে শুরু প্রচার-প্রচারণা আনোয়ার হোসেন ও জয়নুল জাকেরীনকে বিএনপি থেকে বহিষ্কার এক মঞ্চে মিলন-মিজান পথ্য সরবরাহের দরপত্রে অনিয়ম, ন্যায্যতা ও স্বচ্ছতার নির্দেশ স্বাস্থ্য বিভাগের সংযোগ নিয়ে পল্লীবিদ্যুতের টালবাহানা অগভীর এক ক্লোজারেই বরাদ্দ ১৯ লাখ এবার ছাগল চরবে না, ভোটকেন্দ্র মুখরিত থাকবে : ধর্ম উপদেষ্টা ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে : প্রধান উপদেষ্টা শহর থেকে গ্রাম-গণভোটের বার্তায় মুখর সুনামগঞ্জ ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

জগন্নাথপুরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:০৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:০৭:৫১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার রাতে পৌর শহরের হাবিবনগর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে ও হাবিবনগর গ্রামবাসীর আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হিরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহেরী-চট্টগ্রাম। বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা জমসেদ আলী আশিকী-হবিগঞ্জ। প্রধান বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা আজমল হোসেন জামী ও বিশেষ বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা আবু আইয়ূব আনছারী। বয়ান পেশ করেন হযরত মাওলানা নিজাম উদ্দিন জালালী, হযরত মাওলানা আবদুল কাইয়ূম সিদ্দিকী, হযরত মাওলানা হাফিজ ইয়াহিয়া আলী, হযরত মাওলানা ইমরান আহমদ প্রমুখ। এতে সমাজকর্মী ও ব্যবসায়ী সালামত আলী, সাইফুল ইসলাম, কলমধর আলীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ