সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
জাতীয় সংসদ নির্বাচন

১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৬

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৮:৫৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন
১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৬
স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসনে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে এই ঘোষণা দেন। সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতের তোফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী। সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি’র নাসির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবি’র নিরঞ্জন দাস। সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটারনিং ও কর্মকর্তা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামাতের ইয়াসিন খান, স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ। সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এডভোকেট নুরুল ইসলাম, জামায়াতের এডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক, জাতীয় পার্টির নাজমুল হুদা হিমেল এবং ইসলামী আন্দোলনে মো. শহিদুল ইসলাম। সুনামগঞ্জের-৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম ও মো. মোশাহীদ আলী তালুকদারেরর। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির কলিম উদ্দিন মিলন, জামায়াতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই প্রক্রিয়ায় যেসব মনোনয়নপত্রে আইনগত ত্রুটি, তথ্যের অসংগতি বা প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে, সেগুলো নির্বাচন বিধিমালা অনুসারে বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। যেসব প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা