সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
লঞ্চঘাটের দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শনে জেলা প্রশাসক

যাত্রীছাউনি নির্মাণ ও রিভারভিউ-লঞ্চঘাট সড়ক পুনরায় চালুর আশ্বাস

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
যাত্রীছাউনি নির্মাণ ও রিভারভিউ-লঞ্চঘাট সড়ক পুনরায় চালুর আশ্বাস অবৈধভাবে জমি প্রশাসন কর্তৃক উদ্ধারে উচ্ছেদের ছবি।
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদের পর শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকৃত সরকারি ভূমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরিদর্শনকালে তিনি উদ্ধারকৃত প্রায় ৩১ শতক সরকারি ভূমির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় জেলা প্রশাসক লঞ্চঘাট খেয়াঘাটে যাত্রীদের সুবিধার্থে আধুনিক মানের একটি যাত্রীছাউনি নির্মাণের আশ্বাস দেন। যাত্রী ছাউনি নির্মিত হলে সুরমা নদীর উত্তরপাড় থেকে খেয়া নৌকায় পারাপার হয়ে শহরে আসা স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বয়স্ক নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝড়, বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা পেয়ে কিছুক্ষণ বিশ্রামের সুযোগ পাবেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সরকারি ভূমিতে অবস্থিত পরিত্যক্ত একটি ঘর সংস্কার করে সেখানে সরকারি অফিসের কার্যক্রম পরিচালনার সম্ভাবনার কথাও জানান। পাশাপাশি রিভারভিউ এলাকা থেকে লঞ্চঘাট পর্যন্ত চলাচলের পুরোনো সড়কটি পুনরায় খুলে দেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। ওই স্থানে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক লঞ্চঘাট ও সংলগ্ন পুলিশ ফাঁড়ি এলাকা ঘুরে দেখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন। এদিকে, ওইদিন বাদ জুম্মা লঞ্চঘাট খেয়াঘাটে যাত্রী ছাউনির জন্য নির্ধারিত স্থান চূড়ান্ত হওয়ায় শহরতলির পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪