সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:০৬:৩৬ পূর্বাহ্ন
বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র
সুনামকণ্ঠ ডেস্ক ::
ইসলামি প্রজাতন্ত্র ইরান জুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে প্রাণহানীর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের সহিংসভাবে হত্যা করে - যা তাদের চিরকালের দস্তুর - তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি আরও যোগ করেছেন, আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই বসে আছি। ইরানে অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে গত তিন বছরের মধ্যে বৃহত্তম এই বিক্ষোভে বেশ কয়েকজনের মৃত্যুর পরই ট্রা¤েপর এমন হুঁশিয়ারি এল। দেশটির একাধিক প্রদেশে এই আন্দোলন এখন সহিংসতার রূপ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিমের শহর কুহদাশতে বিক্ষোভ চলাকালীন রাতভর সহিংসতায় ইরানের নিরাপত্তা বাহিনীর এক স্বেচ্ছাসেবক সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশটির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রোববার থেকে সরকারের ভুল অর্থনৈতিক নীতি, মুদ্রার ব্যাপক দরপতন এবং হু হু করে বাড়তে থাকা দামের প্রতিবাদে দোকানদাররা রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই সংঘাত এখন দেশটির অস্থিরতাকে এক চরম উত্তেজনার পর্যায়ে নিয়ে গেছে। এর আগে, ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়। সেই থেকে দেশটির অর্থনীতি বছরের পর বছর ধরে ধুঁকছে। তবে এবারের এই বিক্ষোভ ২০২২ সালের সেই আন্দোলনের তুলনায় কিছুটা ছোট। সেবার মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। নারীদের জন্য নির্ধারিত কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মাহসা আমিনির সেই মৃত্যু দেশজুড়ে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, তাতে নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যসহ কয়েক শ মানুষের প্রাণহানি ঘটেছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা