সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:০৪:৩৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: হাড়কাঁপানো শীতে যখন হাওরাঞ্চলের জনজীবন স্থবির, তখন শীতবস্ত্র নিয়ে অসহায় ও শীতার্ত মানুষের দুয়ারে ছুটে গেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। দুর্গম হাওর, আশ্রয়ণ প্রকল্প ও প্রত্যন্ত গ্রামে ঘুরে তিনি কৃষক-কৃষাণী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শুক্রবার সকালে উপজেলা সদরের নাইন্দার হাওরে বোরো ধান রোপণে ব্যস্ত বড়বন, মাইজখলা ও তেগাঙ্গা গ্রামের কৃষক-কৃষাণীদের হাতে কম্বল তুলে দেন ইউএনও। কনকনে ঠা-ার মধ্যেও যারা মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করছেন, তাদের জন্য এই সহায়তা স্বস্তির বার্তা হয়ে আসে। এদিন মাছিমপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর মাঝেও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা, এতিমখানা এবং প্রত্যন্ত এলাকায় ঘুরে খোলা আকাশের নিচে থাকা শীতার্ত মানুষদের খুঁজে বের করে তাদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য। যারা লোকলজ্জার কারণে সাহায্য নিতে পারেন না কিংবা খোলা আকাশের নিচে রাত কাটান - মূলত তারাই আমাদের অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার এই সহায়তা পর্যায়ক্রমে উপজেলার সব শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স