সুনামগঞ্জ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামে বোরো জমিতে পানি সেচ দিতে গেলে প্রতিপক্ষের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। আহতদের মধ্যে রয়েছেন- আব্দুল গফুর, হারুন রশীদ, ফজুল মিয়া, আব্দুল মানিক, সিরিয়া বেগম, আসিকা বেগম ও মিনারা বেগম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘোড়াডুম্বুর গ্রামের মৃত উমর আলীর ছেলে আব্দুল গফুর বাদী হয়ে বৃহ¯পতিবার (১ জানুয়ারি) শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২০২৩ সালে ওই গ্রামে পক্ষে-বিপক্ষে একাধিক মামলা-মোকদ্দমা হয়। এ বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য আকিকুর রহমান আকিকের পক্ষের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় অভিযোগকারী আব্দুল গফুর, হারুন রশীদসহ তাদের পক্ষের কয়েকজনকে হত্যা মামলায় আসামি করা হয়। পরবর্তীতে মামলা ও ভয়ভীতি দেখিয়ে তাদের হয়রানি, বসতবাড়িতে লুটপাট, মাছের হ্যাচারির মাছ লুট এবং জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে ঘোড়াডুম্বুর গ্রামের রজন আলীর ছেলে হারুন রশীদের প্রায় ২০ একর বোরো জমি গত তিন বছর ধরে অনাবাদি পড়ে ছিল। সম্প্রতি আদালত থেকে জামিনে এসে হারুন রশীদ ও তার লোকজন পুনরায় জমি চাষাবাদ ও মাছের হ্যাচারিতে মাছ চাষের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ বাধা দেয় বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয়, বুধবার সারাদিন পানি পা¤প বসিয়ে জমিতে পানি সেচের কাজ চলছিল। সন্ধ্যায় আকিকুর রহমান আকিক, আব্দুল খালিক, আলী, আতিকুর রহমান, আবুল বশর, শাওন ও রেজু মিয়াসহ এজাহারভুক্ত ২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মারপিটে কয়েকজন আহত হন। পরে পানির পা¤প ও ঠেলাগাড়ি নিয়ে যেতে চাইলে বাধা দিলে নারী সদস্যদেরও মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা পানির পা¤প ও ঠেলাগাড়ি নিয়ে তাদের বসতবাড়িতে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযুক্ত আকিকুর রহমান আকিক অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামবাসীর সঙ্গে কোনো মারপিট হয়নি, শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ