সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

ধর্মপাশায় যুবদল নেতা শীষ মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় যুবদল নেতা শীষ মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হওয়া শীষ মিয়া আকন্দের (৪২) মৃত্যু পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুর ২টায় পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার না করায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর থেকে শীষ মিয়া আকন্দ নিখোঁজ ছিলেন। পরে ২৮ ডিসেম্বর ওই ইউনিয়নের দাশপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন নিহতের বড় ভাই জসিম উদ্দিন আকন্দ বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জিংলীগড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও রতন মিয়া (৪০), আকিকুর রেজা আকন্দের ছেলে সিরাজুল আকন্দ (৩৫) ও শাহীনুর আকন্দ (৩২), মৃত সুরুজ আলীর ছেলে লালধন (৪৫), গাছতলা বাজার এলাকার মৃত বাদুর আলীর ছেলে মাসুদ (৩৯) ও রাশিদ (৩৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত শীষ মিয়া আকন্দের স্ত্রী আসমা আক্তার, মা রেহেনা আক্তার, ছেলে শাকিমুল আকন্দ, মেয়ে সোমাইয়া আক্তার, ভাই খাইরুল ইসলাম আকন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং চাচাতো ভাই মামুন আকন্দ। বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও হত্যাকা-ের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, নিহত শীষ মিয়া আকন্দ পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন। এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স