সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জগন্নাথপুরে সুনামকণ্ঠ’র ১ যুগে পদার্পণ উদযাপিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সুনামকণ্ঠ’র ১ যুগে পদার্পণ উদযাপিত
জগন্নাথপুর প্রতিনিধি :: “অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর” স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ’র ১ যুগে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক। জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, যুবদল নেতা সুহেল হোসাইন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রুবেল আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ প্রমুখ। এতে প্রবীণ মুরব্বি সুন্দর আলী, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছইল মিয়া, সালামত আলী, মৎস্যজীবী নেতা মনোরঞ্জন দাস, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক আলী জহুর, আবদুল মতিন ফুলবাড়ি, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, জগন্নাথপুর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানি, মুহি উদ্দিন, রুবান আলী, হাফিজ মুত্তাকিন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আবদুল ওয়াহিদ। সভায় বক্তারা বলেন, হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের মুখপত্র দৈনিক সুনামকণ্ঠ। এ পত্রিকায় হাওরাঞ্চলের খবর অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ হয়ে থাকে। এছাড়া জাতীয় ও স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্যের খবরও প্রকাশিত হয়। সততা ও নিষ্ঠার সাথে অবিচল থেকে নিয়মিত পত্রিকাটি প্রকাশ করায় সুনামকণ্ঠ পরিবারকে বক্তারা আন্তরিক অভিবাদন জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প