সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
লঞ্চঘাট এলাকার অবৈধ দখলদারদের উচ্ছেদ

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করলো প্রশাসন

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:৩০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:৩০:০২ পূর্বাহ্ন
১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করলো প্রশাসন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় প্রায় ৩১ শতক সরকারি খাস খতিয়ানের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এলাকার এই মূল্যবান ভূমির বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা এ সরকারি জমি দখল করে রেখেছিল। এদিকে উচ্ছেদ অভিযানের আগের রাতে অবৈধ দখলদার শাহীন ও শামীম সরকারি ভূমিতে থাকা অন্তত ১৪টি গাছ কেটে বিক্রি করে দেয়। এর আগে আরও অন্তত ৪টি গাছ কেটে বিক্রি করা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, দীর্ঘদিন পর হলেও সরকার ৩১ শতক ভূমি উদ্ধার করতে পেরেছে, যা নিঃসন্দেহে আনন্দের। তবে সরকারি জমির ওপর থাকা গাছ কেটে ফেলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অবৈধ দখলদার শাহীন বলেন, আমি ভুল করে সরকারি ভূমিতে থাকা এসব গাছ কেটে ফেলেছি। এমনটি হবে আমি জানি না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন বলেন, লঞ্চঘাট এলাকায় ঘাটলা নির্মাণের সময় অবৈধ বসতকারীরা এটিকে নিজেদের জমি দাবি করে বাধা দেয়। ফলে ঘাটলা এক ফুট সংকীর্ণ করে নির্মাণ করতে হয়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে অফিস-আদালতে অনুসন্ধান শুরু করি। বিভিন্ন সময়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ অবশেষে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। উচ্ছেদ অভিযানে উপস্থিত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, দীর্ঘদিন পর হলেও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মূল্যবান সরকারি ভূমি উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারি জমি থেকে গাছ কর্তনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেন, আজ লঞ্চঘাট এলাকায় সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। সরকারি ভূমিতে থাকা গাছ কর্তনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসিত কুমার বণিক লঞ্চঘাট এলাকায় খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের লক্ষ্যে ভূমি পরিদর্শন করেন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল উপস্থিত ছিলেন। এছাড়াও কাননগো মো. রুহুল আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী কয়েছ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল লঞ্চঘাট এলাকার খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এ আবেদনের পর সরকারি ভূমির সত্যতা যাচাই করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় শেষ পর্যন্ত এই সরকারি ভূমি উদ্ধার সম্ভব হয়। এ উদ্যোগে জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন পূর্ব ইব্রাহীমপুরবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু