সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সভা

অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:২৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:২৬:১৪ পূর্বাহ্ন
অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে
জামালগঞ্জ প্রতিনিধি :: হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে দৈনিক সুনামকণ্ঠ’র জামালগঞ্জ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই সভাপতি সকলের সাথে কুশল বিনিময় করেন। হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য মো. আব্দুর রব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন। হাওরের বেড়িবাঁধ নিয়ে আলোচনা করেন হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মো. আজিজুর রহমান, ওয়ালী উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদ, আলতাফুর রহমান, খান মো. মোজাম্মেল হক, সদস্য আবুল কাসেম, মনোব্রত চক্রবর্তী, খুরশিদ আলম প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ধীরগতিতে চলছে। অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। বাঁধের কাজে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ স¤পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা। সভায় হালি ও পাগনার হাওর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স