সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

সুনামকণ্ঠ’র পথচলা স্বার্থক হোক, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:৩০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:৩০:৩৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ’র পথচলা স্বার্থক হোক, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস
সুনামগঞ্জ তথা ভাটি অঞ্চলের সাংবাদিকতায় ‘দৈনিক সুনামকণ্ঠ’ ইতিমধ্যেই এক বিশেষ অবদান রাখতে সমর্থ হয়েছে। বিগত বছরগুলির অনেক চড়াই-উৎরাই পার হয়ে পত্রিকাটি আজ প্রকাশনার ১২তম বছরে পদার্পণ করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু খুব একটা সহজ বিষয় ছিল না। সুনামগঞ্জের মত পিছিয়ে পড়া অনগ্রসর এলাকা যেখানে যোগাযোগ ব্যবস্থা শিল্প-কারখানা, বাণিজ্য বলতে গেলে নেই; সেখানে পত্রিকা নিয়মিত প্রকাশ সত্যিই একটি ব্যতিক্রমী প্রয়াস। প্রতিদিন সকালে যখন এ পত্রিকাটি স্থানীয় ও জাতীয় সংবাদে ভরপুর হয়ে পাঠকের হাতে পৌঁছায় তখন পাঠকের মন আনন্দে ভরে যায়। যদিও এটি একটি জেলাভিত্তিক পত্রিকা তা স্বত্ত্বেও পত্রিকাটিতে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খবরও পরিবেশিত হয়। আমি সুনামগঞ্জ ছাড়াও অন্যান্য জেলা শহর থেকে প্রকাশিত পত্রিকাগুলি দেখেছি। আমার ধারণা ‘দৈনিক সুনামকণ্ঠ’ অন্যান্য জেলার পত্রিকাগুলোর চেয়েও অনেকটা অগ্রসরমাণ। বিশেষ করে পত্রিকাটির গেটআপ, বিষয়বস্তু নির্বাচন, অলংকরণ ইত্যাদি বিষয়ে এই পত্রিকাটি আলাদা বৈশিষ্ট্য বজায় রাখতে সমর্থ হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পত্র-পত্রিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দৈনিকটিতে দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়েও লেখা প্রকাশিত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত ‘হলুদ সাংবাদিকতা’ থেকে এই পত্রিকাটি দূরে রয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। পত্রিকাটির বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা নিয়েও কোন মহল থেকে কোন প্রশ্ন উত্থাপিত হয়নি বলে মনে করি। সুনামগঞ্জ জেলার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পত্রিকাটি অত্যন্ত সোচ্চার। এতে মানুষের হৃদয়ে এই দৈনিকটি একটি বিশেষ স্থান অধিকার করেছে। এটা স্বাভাবিক এলাকার মানুষে স্বার্থ, সুখ-দুঃখের কথা বললে পত্রিকাটির ভাবমূর্তি বাড়বে এবং পত্রিকাটির প্রতি মানুষের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। সুনামগঞ্জের মত প্রত্যন্ত একটি জেলা শহর থেকে নিয়মিত পত্রিকা প্রকাশ করা দুরূহ ব্যাপার। কারণ এখানে পত্রিকার প্রাণশক্তি বিজ্ঞাপনের অভাব। যা পত্রিকার আয়ের প্রধান উৎস। তবুও অনেক প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং মানুষের বিশ্বাস অর্জন করেছে। সেই সাথে দৈনিকটির প্রকাশক ও সম্পাদক জনাব বিজন সেন রায়কে অভিনন্দন জানাই। তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। দৈনিকটির জন্মলগ্ন থেকেই তিনি এর সাথে যুক্ত। তিনি এই প্রতিষ্ঠানটির প্রাণশক্তি। তাঁর একনিষ্ঠ পরিশ্রম, আন্তরিকতা, দক্ষতা ও সততার কারণেই দৈনিকটি তার স্বাভাবিক পথ পরিক্রমণ করছে। পরিশেষে আমি দৈনিক সুনামকণ্ঠের সভাপতিমন্ডলীর সভাপতি জনাব মো. জিয়াউল হক এবং সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের শুভকামনা করি। দৈনিক সুনামকণ্ঠ দীর্ঘজীবী হোক। পত্রিকাটির ভবিষ্যৎ আরো সমৃদ্ধ ও উজ্জ্বল হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার