সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

চেলা নদীর বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন
চেলা নদীর বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর ও পূর্বচাইরগাঁও গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার চেলা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) ও পূর্বচাইরগাঁও গ্রামের আরশাব উদ্দিন (৩২) মধ্যে বাগবিত-া হয়। পরেরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে আরশাব উদ্দিনকে নদীতে পেয়ে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী তাকে মারধর করেন। এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এই ঘটনার জেরে সকাল সাড়ে এগারোটার দিকে শ্রীপুর গ্রাম ও পূর্ব চাইরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রামের লোকজন ইটপাটকেল, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে পূর্বচাইরগাঁও গ্রামের মঈনউদ্দীন (২৫), শাহিন মিয়া (২৩), সাগর মিয়া (২৭), দেলোয়ার হোসেন (২৩), মমিন মিয়া (৪৮), আমীর হোসেন (৩৮), সরাজ মিয়া (৪৮), সমশের আলী এবং শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫), সাদ্দাম হোসেন (৩০), নুর উদ্দিন (২৫), নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী রয়েছেন। তারা পৃথকভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। পরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামের শ্রমিকদের মধ্যে বাগবিতন্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স