সুনামগঞ্জ , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

শহরের কিচেন মার্কেটে চুরি

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:২৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:৩৮:১৩ পূর্বাহ্ন
শহরের কিচেন মার্কেটে চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরশহরের কিচেন মার্কেটের দু’তলায় একটি গুদাম ঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গুদাম ঘরের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চন্দন স্টোরের মালিক সজল কুমার দেব জানান, প্রতিদিনের ন্যায় গুদামে মালামাল রেখে রাতে বাসায় চলে যান তিন। সকাল অনুমান ১১টায় গুদামে গিয়ে দেখেন গুদামের সার্টারের তালা ভাঙা এবং মালামাল চুরি হয়ে গেছে। মালামালের মধ্যে রয়েছে গুঁড়া মরিচ ১৯ বস্তা, হলুদ গুঁড়া ১৫ বস্তা, সোয়াবিন তেল ১৫ কার্টন, মুসুরি ডাল ১৫ বস্তা, চিড়া ৫ বস্তা, কামাল সাবান ১০ কার্টন, ছানা ডাল ৫ বস্তা। সব মিলিয়ে প্রায় ৩লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে। ব্যবসায়ী সজল কুমার দেব জানান, রাতের কোন এক সময়ে এ চুরি সংঘটিত হয়েছে। সকালে গুদামে গিয়ে দেখি কোনো মালামাল নেই। বিষয়টি মৎস্য সমবায় সমিতির সভাপতিকে অবহিত করেছে। এছাড়া এই চুরির ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করার প্রস্তুতি চলছে। এদিকে, পাহারাদারবিহীন কিচেন মার্কেটে চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ