সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

জামালগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় রোধে সচেতনতামূলক সভা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:১৫:০৪ অপরাহ্ন
জামালগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় রোধে সচেতনতামূলক সভা
স্টাফ রিপোর্টার ::
নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধকল্পে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তর কার্যালয় ও জামালগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা।
সভায় বক্তারা নকল ও ভেজাল ওষুধের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এসব ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে বড় সংকটে ফেলতে পারে। এজন্য আইন বাস্তবায়নের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আসাদ আল আজাদ, সহসভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গাফফারসহ সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু