সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

হাওরের মানুষের কাছে বারবার ছুটে এসেছিলেন বেগম খালেদা জিয়া

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:১২:৪১ পূর্বাহ্ন
হাওরের মানুষের কাছে বারবার ছুটে এসেছিলেন বেগম খালেদা জিয়া
মোসাইদ রাহাত :: বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাওরঅধ্যুষিত সুনামগঞ্জের মানুষের কাছে এসেছিলেন অনেকবার। ১৯৮৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সুনামগঞ্জে গিয়েছেন ৭ বার, চষে বেড়িয়েছেন হাওরের বিভিন্ন উপজেলা, রাজনৈতিক সফর থেকে শুরু করে ২০০৪ সালের ভয়াবহ বন্যায়ও ছুটে এসেছিলেন হাওরবাসীর পাশে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম সুনামগঞ্জ সফরে আসেন ১৯৮৭ সালের ২৪ অক্টোবর। সেদিন রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। হাওরের মানুষ দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা, কথা দিয়ে গিয়েছিলেন এ জনপদে আসবেন অনেকবার। কথা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। তার ৩ বছর পরই ১৯৯০ দিকে গিয়েছিলেন ছাতক ও ধর্মপাশা উপজেলায় আসেন। ১৯৯২ সালে গিয়েছিলেন তাহিরপুর উপজেলায়। তার একবছর পর ১৯৯৩ সালে এসেছিলেন সুনামগঞ্জ পৌর শহরে। তারপর ২০০১ সালে আবারও আসেন সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলায়। এছাড়া ২০০৪ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল সেই সময়ও সুনামগঞ্জ সদর উপজেলায় গিয়েছিলেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে দিয়েছিলেন ত্রাণ। সেই সময় তিনি বলেছিলেন- হাওরের মানুষ না খেয়ে মারা যাবে না, আমি খালেদা জিয়া আপনাদের পাশে থাকবো সব সময়। তারপর ২০০৫ সালে বেগম খালেদা আসেন ছাতক উপজেলায়। সেই সময় লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় সেতুর উদ্বোধন করেন তিনি। সুনামগঞ্জে তাঁর শেষ সফরে ছিল ২০০৬ সালে, ধর্মপাশায়। তারপর রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আর আসতে পারেননি। তবে নেতাকর্মীদের কাছ থেকে হাওরজেলা সুনামগঞ্জের খোঁজ-খবর রেখেছেন সব সময়। বেগম খালেদা জিয়ার প্রথম সফরের জনসভায় সঞ্চালনার দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুনামগঞ্জের হাওরের মানুষের কাছে এসেছেন। আজকের সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার হাত ধরেই। আব্দুজ জহুর সেতু হওয়ায় সুনামগঞ্জ সদরের ৫টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আজকে সবাই সেই সুবিধা পাচ্ছেন। তাছাড়া ছাতকের সেতু সুনামগঞ্জের অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা রাখছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুনামগঞ্জের মানুষকে ভালোবাসতেন। সব সময় দলীয় এমপি, নেতাকর্মীদের কাছ থেকে সুনামগঞ্জের খবর রেখেছেন। তিনি আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে ছেড়ে গিয়েছেন ঠিকই, তবে হাওরের মানুষ তাঁকে স্মরণ রাখবে আজীবন। লেখক: গনমাধ্যমকর্মী

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি