সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বাঁধের কাজে গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন
বাঁধের কাজে গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বোরো ফসলের সুরক্ষা নিশ্চিত করতে ফসলরক্ষা বাঁধের কাজে গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, কৃষকের মুখে হাসি ধরে রাখতে বাঁধের কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে কাবিটা নীতিমালার আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বাঁধ নির্মাণের বর্তমান অগ্রগতি এবং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি বাড়ানোর তাগিদ দেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায়, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক শহীদনূর আহমেদ, তানভীর আহমেদ, সিএনআরএস প্রতিনিধি সাইফুল চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। বাঁধের কাজে স্বচ্ছতা বজায় রাখতে স্থানীয় কৃষকদের স¤পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্তমান সময়ে দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু সুনামগঞ্জের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আমাদের সামনে চ্যালেঞ্জ দুটি- একটি হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, আর অন্যটি হচ্ছে কৃষকের ফসলের সুরক্ষা দেওয়া অর্থাৎ ফসলরক্ষা বাঁধ নির্মাণ। আমাদের জন্য এই দুটি কাজই সমান গুরুত্বপূর্ণ এবং তা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে। বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, হাওরের বোরো ফসল আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তাই কোনোভাবেই বাঁধের কাজে ধীরগতি বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। নির্বাচনের ব্যস্ততার মাঝেও বাঁধের কাজের তদারকিতে কোনো ঘাটতি রাখা চলবে না। সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হক, সালেহিন চৌধুরী শুভসহ বিভিন্ন উপজেলার উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু