সুনামগঞ্জ , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার ছাতকে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার প্রত্যাশা-প্রাপ্তি ও কর্তৃত্বের দ্বন্দ্বে ১১ দলীয় জোটে অসন্তোষ জগন্নাথপুরে ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ৬ দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ

১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে পাঠাও

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:২২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:২২:৫০ পূর্বাহ্ন
১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে পাঠাও
সুনামকণ্ঠ ডেস্ক :: ভোক্তা প্রযুক্তি কোম্পানি পাঠাও ১২ মিলিয়ন ডলার বা ১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মধ্য দিয়ে পাঠাও মোট ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলারের বেশি তহবিল পেয়েছে। বাংলাদেশের প্রি-সিরিজ বি স্টার্টআপগুলোর মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ পেয়েছে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক ভেঞ্চারসুকের নেতৃত্বে এই বিনিয়োগ হচ্ছে। এর আগে তারা মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় ‘প্ল্যাটফর্ম বিনিয়োগ’ করেছে। এছাড়া অ্যাঙ্কারলেস বাংলাদেশ, ওসাইরিস গ্রুপ, সাউথ এশিয়া টেক, ওপেনস্পেস ভেঞ্চারসসহ অন্যান্য বিনিয়োগকারী এতে অংশ নিয়েছে। খবর বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই বছর ধরে পাঠাও লাভজনক প্রতিষ্ঠান। পাঠাও এখন ফিনটেক পরিষেবা সংযুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার পরিকল্পনা করছে। পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন, পাঠাও শুধু ব্র্যান্ড নয়, এটি এখন লাইফস্টাইল। এর মাধ্যমে যেমন শহরের পরিবহন, লজিস্টিকস ও গিগ অর্থনীতি (অস্থায়ী চাকরির প্রাধান্য। বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি চুক্তিতে স্বতন্ত্র কর্মীদের (ইনডিপেনডেন্ট ওয়ার্কার্স) নিয়োগ দেয়। পূর্ণকালীন কর্মীদের চেয়ে ফ্রিল্যান্সারদের গুরুত্ব বেশি এবং বেশির ভাগ কাজ এই ফ্রিল্যান্সাররাই করেন) পুরোপুরি বদলে গেছে, তেমনি পাঠাওয়ের ফিনটেক উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতের দৃশ্যপট বদলে দেবে। ফাহিম আহমেদ আরও বলেন, পাঠাও ফিনটেকেও অগ্রগতি করেছে। নিয়ে এসেছে ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’ এবং দেশের প্রথম ও সবচেয়ে বড় ‘বাই নাউ পে লেটার’ সেবা ‘পাঠাও পে লেটার’। পাঠাওয়ের মেশিন লার্নিং পদ্ধতির কারণে ‘পে লেটার’ ইতিমধ্যেই লাভজনক হয়ে উঠেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাঠাওয়ের ফিনটেক সেবা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ৫০ লাখেরও বেশি তরুণ পেশাজীবী এবং ৫ লাখেরও বেশি প্রযুক্তিভিত্তিক ছোট ব্যবসায়ী আর্থিক সমাধান পাচ্ছেন। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে পাঠাও এক কোটিরও বেশি গ্রাহককে সেবা দিয়েছে এবং বাংলাদেশের গিগ অর্থনীতি ও ছোট ব্যবসায় পাঁচ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা

প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা