সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র ৪ নেতা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:২০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র ৪ নেতা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ৫টি আসনে বিএনপির ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে তিনটি আসনে বিএনপি মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে বিএনপি মনোনীত প্রার্থীরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দেন।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত (সংযুক্ত) মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল এবং বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক মনোনয়ন জমা দিয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী (সংযুক্ত) তাহির রায়হান চৌধুরী পাভেল ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ মনোনয়ন জমা দিয়েছেন। তার সঙ্গে বিএনপি মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা বিএনপির সদস্য মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবিদুল হক স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন মনোনয়ন জমা দিয়েছেন। তার সঙ্গে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করি বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের দাবি পূরণ করতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি