স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাগণের কার্যালয়ে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসন থেকে নির্বাচনের জন্য মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শেষ দিন পর্যন্ত মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সোমবার সকাল থেকেই প্রার্থীরা তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
সুনামগঞ্জ - ১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা) প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে হাজী মুখলেছুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিস থেকে মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে নিরঞ্জন দাস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে শোয়াইব আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঋতেশ রঞ্জন দেব মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন কয়ছর এম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ইয়াসীন খান, খেলাফত মজলিস থেকে শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আনোয়ার হোসেন, হুসাইন আহমদ, মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন নূরুল ইসলাম নূরুল, বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে মো. শামস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শহীদুল ইসলাম, জাতীয় পার্টি থেকে মো. নাজমুল হুদা, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে মো. মাহফুজুর রহমান খালেদ, খেলাফত মজলিস থেকে মো. আমিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীন ও মোহাম্মদ আবিদুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কলিম উদ্দিন আহমেদ মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে মো. আজিজুল হক, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আব্দুল কাদির ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মিজানুর রহমান চৌধুরী ও মো. সিরাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মনোনয়নপত্র দাখিলে উৎসবের আমেজ
৫টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩৯ প্রার্থী
- আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:০৪:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:১৫:২২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ