সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে : বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:০৯:০৭ অপরাহ্ন
নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে : বিভাগীয় কমিশনার
জামালগঞ্জ প্রতিনিধি :: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়সীমার মধ্যেই স¤পন্ন করতে হবে। বাঁধ নির্মাণ কাজে কোথাও কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জামালগঞ্জে রবিবার (২৮ ডিসেম্বর) হালির হাওরের বাঁধ বেড়িবাঁধ, বেহেলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ জনগণের সঙ্গে অবহিতকরণ সভা, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলা প্রশাসন শিশু পার্ক ও সংস্কারকৃত উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও তিনি ভীমখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। প্রধান অতিথি বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণ শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; এই কাজে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং সর্বোপরি এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই হাওরের ফসল রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জনস্বার্থ প্রকৌশলী রাম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার ফারজেল হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা