সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

১২ ফেব্রুয়ারির নির্বাচন মুক্তিযুদ্ধের শক্তি বনাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির নির্বাচন : নাছির চৌধুরী

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:০৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:০৭:০৩ অপরাহ্ন
১২ ফেব্রুয়ারির নির্বাচন মুক্তিযুদ্ধের শক্তি বনাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির নির্বাচন :  নাছির চৌধুরী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। আপনারা মুক্তিযোদ্ধারা উত্তীর্ণ হবেন। আমার বিশ্বাস মুক্তিযোদ্ধারাই জয়লাভ করবেন। ৭১ সালে দেশের টানে, মনের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেন, শ্যামারচর পেরুয়া গণহত্যার বিষয়ে আপনারা মুক্তিযোদ্ধারা জানেন। কীভাবে হাওরে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। কীভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষ হত্যা করা হয়েছে। রবিবার দিরাই কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম স¤পাদক আজমল হোসেনে চৌধুরী জাবেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব, আব্দুস সালাম, আজাদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, জমিয়তের ওবায়দুল হক চৌধুরী, মুক্তার হোসেন চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকারের কর্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন নাছির উদ্দিন চৌধুরী। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেলসহ দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪