সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন
গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হামলাকারীরা নিজেদেরই ঘৃণিত করেছে এবং ইতিহাসে তারাই ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করে কেউ কখনো রক্ষা পায়নি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদের সামনে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে উচ্ছৃঙ্খল জনতার হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার উদ্দেশ্যেই গণমাধ্যমের ওপর এ হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা যাবে না। বক্তারা আরও বলেন, বিপুলসংখ্যক পাঠক ও সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। যারা সন্ত্রাসী হামলার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হচ্ছে। হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ স¤পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংবাদিক আব্দুল আলীম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, জনকণ্ঠ তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, কালবেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতনমহলের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি