সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

‘জ্বালানি অপরাধীদের’ বিচার দাবিতে ক্যাবের মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪১:১৪ পূর্বাহ্ন
‘জ্বালানি অপরাধীদের’ বিচার দাবিতে ক্যাবের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং এই খাতের ‘জ্বালানি অপরাধীদের’ বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি খাতের অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জেলা ক্যাবের সাধারণ স¤পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য সাজ্জাদুর রহমান, মো. এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, মো. উস্তার আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে। এসব অসম চুক্তির কারণে সাধারণ গ্রাহকদের ওপর বারবার বিদ্যুতের দামের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই এই সব দুর্নীতির শেকড় উপড়ে ফেলে প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। নেতৃবৃন্দ অবিলম্বে গণবিরোধী চুক্তিগুলো বাতিল করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ