সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সীমান্তের ওপারে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন
সীমান্তের ওপারে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় সীমান্তের ওপারে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় আবুল হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চারাগাঁও এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদ জানান, আবুল হোসেনসহ কয়েকজন শ্রমিক রোববার সকালে চোরাই পথে কয়লা আনতে সীমান্তের ওপারে যান। সেখানে একটি গুহা থেকে কয়লার বস্তা নিয়ে বের হওয়ার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার সঙ্গে থাকা শ্রমিকেরা আবুল হোসেনের লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় টেকেরঘাট ফাঁড়ি থেকে পুলিশ সেখানে যায় এবং আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় কয়েকজন বলেন, এর আগে একইভাবে চোরাই পথে সীমান্তের ওপার ভারত থেকে কয়লা আনতে গিয়ে বিভিন্ন সময় একই এলাকার আরও কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ইউপি সদস্য আবদুর রশিদ জানান, এলাকার দরিদ্র শ্রমিকরা বিভিন্ন সময় সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। হতাহত হওয়ায় ঘটনাও ঘটেছে। প্রশাসন, পুলিশের পক্ষ থেকে সচেতন করেও লাভ হয়নি। টেকেরঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবির দাস বলেন, আমরা খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু