সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগদীশপুর মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:৫৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৫৫:৪০ পূর্বাহ্ন
জগদীশপুর মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্থাপন অনুমতি পাওয়ায় এবং প্রতিষ্ঠাকালীন মাদ্রাসার মরহুম দাতা, প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. খছরু মিয়ার সভাপতিত্বে ও সুপার মাওলানা তোফায়েল আহমেদ মিনার-এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন ও কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির আহমেদ ও হাতিয়া, নাচনী ও কাতিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতী মাওলানা আবু সাঈদ সৈয়দ এবং জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, সদস্য মো. আব্দুল গফফার প্রমুখ। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. সোহেল মিয়া তালুকদার, সদস্য আজাদ মিয়া তালুকদার, মো. আলী হোসেন, এমদাদুল হক, রাইছ মিয়া, মো. আব্দুল মালেক, মো. খোকন মিয়া, মো. আঞ্জুর আলী, আব্দুল মছব্বির, মো. রমজান মিয়া, উপদেষ্টা সদস্য মো. আনছার আলী আনাছ, বিএনপি নেতা মো. জিলজার চৌধুরী জিলু, মো. জানি আলম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাছুম আহমদ, মাদ্রাসার শিক্ষক ক্বারী ইজাজুল ইসলাম, আবদুল কাদির, রেজাউল ইসলাম, হাবিবুর রহমান, ইমরান আহমদ, ইসলাম উদ্দিন, আশরাফ আলী ও শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স