সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

দুই যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন
দুই যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি নেতা মছলম আলীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। তাদের বিচারের দাবিতে মছলম আলীর পক্ষে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরে দুই শতাধিক মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তাদের বক্তব্য ও লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৩ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কামাল মিয়ার ছেলে যুবদল নেতা কয়েছ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের ছেলে মুক্তিখলা গ্রামের আরিফ রাব্বানী হিমেল প্রকাশিত হিমেল মিয়া এই দু’জন একই উপজেলার ঘাগটিয়া গ্রামের আজমান আলীর ছেলে বিএনপি নেতা মছলম আলীকে মারধর করেন। পরে মছলম আলী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। মানববন্ধন এ মারধরের শিকার মছলম আলীসহ গণ্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন। অভিযোগ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স