সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শহরে একযোগে ফলের দোকান বন্ধ পুনর্বাসন চান ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৮:৫৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৮:৫৮:৫২ পূর্বাহ্ন
শহরে একযোগে ফলের দোকান বন্ধ পুনর্বাসন চান ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পর একযোগে সব ফলের দোকান বন্ধ রেখেছেন ফল ব্যবসায়ীরা। এদিকে টানা চার দিন ধরে ফলদোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অপরদিকে, ফল ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি পুনর্বাসনের দাবি জানিয়েছেন। জানাযায়, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে তোলা ফলদোকানগুলো। এক পর্যায়ে কিছু ফল ব্যবসায়ী অভিযানে নিয়োজিতদের ওপর হামলা চালায়। তাদের তোপের মুখে ঘটনাস্থল থেকে সরে যায় উচ্ছেদকারী দল। পরবর্তীতে আবারো অভিযান পরিচালনা করে ফুটপাত দখল করে গড়ে ওঠা ফলের দোকানগুলো উচ্ছেদ করা হয়। এদিকে বিকল্প স্থান নির্ধারণ না করে উচ্ছেদ অভিযানকে ‘অমানবিক’ বলছেন ফল ব্যবসায়ীরা। তারা স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত ফল বিক্রি বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। সুনামগঞ্জ ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ স¤পাদক জেনি আহমদ বলেন, মামলা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। কোথায় দোকান নিয়ে বসবো? স্থায়ি পুনর্বাসন না হলে ফল বিক্রি করা যাবে না। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, সেদিনের ঘটনায় কোনো মামলা হয়নি। ফল বাজারের বিকল্প স্থান নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে। আশা করছি বিষয়টির সমাধান হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ