সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

সুনামগঞ্জের গীতিকার রাহমান তৈয়বের গানে কণ্ঠ দিলেন সালমা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:৪৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৪৩:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের গীতিকার রাহমান তৈয়বের গানে কণ্ঠ দিলেন সালমা
স্টাফ রিপোর্টার :: তরুণ গীতিকার রাহমান তৈয়বের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা ক্লোজআপ ওয়ান তারকা সালমা। রাহমান তৈয়বের কথা ও সুরে “রাখবো বিনি সুতায় বান্দিয়া” শিরোনামের এই গানে সঙ্গীতায়োজন করেছেন দেশের অন্যতম মিউজিক ডিরেক্টর ওয়াহিদ শাহীন। ২৬ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে গানের মিউজিক ভিডিওর শুটিং স¤পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী মডেল ব্যবহার করায় মিউজিক ভিডিওটি অন্যরকম মাত্রা পাবে ও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানটির প্রযোজনা প্রতিষ্ঠান। মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছেন ‘দক্ষিণের সুর’ ইউটিউব চ্যানেলের কর্ণধার রাসেল শরিফ বিপ্লব। অভিজিৎ শর্মা ও মুন্নার চিত্রগ্রহণে এবং ইমি প্রো-এর কোরিওগ্রাফিতে গানের মডেল হিসেবে কাজ করেছেন মানসী, আদিবাসী তুহি, উমায়, প্রো মায়, খিংমো এবং শান মারমা। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই দক্ষিণের সুর ইউটিউব চ্যানেলে এই গানটি রিলিজ দেয়া হবে। উল্লেখ্য,রাহমান তৈয়বের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। এর আগে তাঁর গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও কণ্ঠশিল্পী এএইচ তুর্য এবং এনএইচ আলভিসহ অনেকেই। তিনি গান লেখার পাশাপাশি একজন নাট্য নির্মাতাও। রাহমান তৈয়বের কথা ও সুরে হালের ব্যস্ততম কণ্ঠশিল্পী কোনাল ও জনপ্রিয় গায়িকা তোশিবার কণ্ঠেও দুটি গানের রেকর্ডিং হবার কথা রয়েছে। আগামী বছর এই গান দুটি মুক্তি পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি