সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

সিগারেট না দেয়ায় যুবক খুন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৮:৫৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৮:৫৭:১৮ পূর্বাহ্ন
সিগারেট না দেয়ায় যুবক খুন
স্টাফ রিপোর্টার :: সিগারেট না দেয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. কুরবান আলী (২৭) কাইয়ারগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের প-িত মিয়ার ছেলে আবেদীনকে (২২) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কুরবান আলী রবিবার দুপুরে নদীর পাড়ে বসেছিলেন। এসময় আবেদীন তার কাছে সিগারেট চান। সিগারেট না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে কুরবানকে হত্যা করা হয়। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ হোসাইন বলেন, গ্রামের কয়েকজন বাসিন্দা বাড়িতে এসে নদীপাড়ে ভাইয়ের মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। আমি সেখানে গিয়ে ভাইয়ের নিথর দেহ দেখতে পাই। ঘটনার পর আবেদীন ও তার তিন ভাই আশিক, আলাদীন, আকিবল আমাদের বাড়িতে এসে হুমকি দেন। এসময় গ্রামের কয়েকজন তাদের আটকে রাখেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ