সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

নিজ গ্রামে সংবর্ধনা পেলেন পিএইচডি ডিগ্রি অর্জন করা ড. আব্দুল আহাদ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১২:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:২৯:২৬ পূর্বাহ্ন
নিজ গ্রামে সংবর্ধনা পেলেন পিএইচডি ডিগ্রি অর্জন করা ড. আব্দুল আহাদ
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক পুরানগাঁও গ্রামের বাসিন্দা ড. আব্দুল আহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পুরানগাঁও জনকল্যাণ সংঘের আয়োজনে জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বালিজুরি এইচএ উলুম সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. হারিস উদ্দিন। বর্তমানে ড. আব্দুল আহাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং একইসাথে টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল রিসার্চার হিসেবে গবেষণায় নিয়োজিত। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকিবুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা ড. আব্দুল আহাদ। স্থানীয় বাসিন্দা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পলাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন, আব্দুল খালেক, বোরহান উদ্দিন, মোরশেদ মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, পুরানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শাম্মি আক্তার, রানা মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. আব্দুল আহাদের মতো মেধাবীরা আমাদের এলাকার রত্ন। বিশ্বসেরা বিদ্যাপীঠ থেকে তার এই অর্জন উপজেলার তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক বাতিঘর হিসেবে কাজ করবে। প্রতিকূল পরিবেশ জয় করে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি সুনামগঞ্জ তথা বাংলাদেশকে উজ্জ্বল করেছেন। তাই এই সাফল্যে এলাকাবাসী আনন্দিত। ড. আব্দুল আহাদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিজ এলাকার মানুষের এই ভালোবাসা আমাকে সামনের দিকে আরও কাজ করার শক্তি যোগাবে। আমি চাই আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞানের গবেষণায় এগিয়ে আসুক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বিয়ান, শিক্ষার্থী এবং পুরানগাঁও জনকল্যাণ সংঘের সকল স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. আহাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স