সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

কলিম উদ্দিন মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে লড়বেন মিজান চৌধুরী

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:২৭:০২ অপরাহ্ন
কলিম উদ্দিন মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে লড়বেন মিজান চৌধুরী
ছাতক প্রতিনিধি :: আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলনের বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজানুর রহমান চৌধুরী। মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন। এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী পক্ষে উনার কর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন। এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর