সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সুনামগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:২৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:২৫:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছাতক প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীসহ ৮ জন প্রার্থী। বৃহস্পতিবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত মাওলানা আব্দুল কাদির। এদিকে নির্বাচনের মাঠে নেমেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। এখানে বিএনপির ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের বিপরীতে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে বৃহ¯পতিবার দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা। মিজান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার অরূপ রতন সিংহের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. আজিজুল হক। এদিকে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামিউল হক সানি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা