সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

দোয়ারাবাজারে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:১৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:১৪:৩৪ অপরাহ্ন
দোয়ারাবাজারে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় এলজিইডির আওতাধীন একটি গ্রামীণ সড়ক সংস্কারে দায়সারা কাজের অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে দুটি ইউনিয়নের শতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর উপজেলা পরিষদের বরাদ্দকৃত বাজেটের ২০ লাখ টাকা ব্যয়ে বাংলাবাজার ও বোগলাবাজার হয়ে ব্রিটিশ পাইকপাড়া পর্যন্ত সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে কাজের দায়িত্ব দেয়া হয় উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলামকে। চুক্তি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুরু থেকেই কাজের মান নিয়ে অভিযোগ উঠতে থাকে। স্থানীয়দের অভিযোগ, সড়কের খানাখন্দে রড ছাড়া ঢালাই, কম সিমেন্ট ব্যবহার, অপরিচ্ছন্ন বালু ও কোথাও বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এসব অনিয়মের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদার ঘটনাস্থলে এসে পুনরায় কাজ শুরু করেন, কিন্তু তড়িঘড়ি করে কাজ করার কারণে সড়কের বিভিন্ন স্থানে এখনও খানাখন্দ ও ভাঙন রয়ে গেছে। বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দারা জানান, দীর্ঘ এক যুগের পর তাদের দুর্ভোগ কমানোর আশায় শুরু হওয়া এ সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির কারণে উল্টো ভোগান্তি বেড়েছে। অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার ও তার লোকজন হুমকি দিয়েছে। রিপন আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, দায়সারা কাজ করে ঠিকাদার বিল তুলে নিয়েছে। প্রতিবাদ করেও কোনও ফল পাইনি। এখনও রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত ও ভাঙন রয়েছে। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ফখরুল ইসলাম বলেন, এটি রাস্তার রিপেয়ারিং কাজ ছিল। এস্টিমেটের চেয়ে বেশি কাজ করা হয়েছে। ইউএনও ও এলজিইডির প্রকৌশলী সরেজমিনে এসে কাজের মান দেখে গেছেন। উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদও অনিয়মের অভিযোগ নাকচ করে বলেন, ওখানে সুষ্ঠুভাবে কাজ স¤পন্ন হয়েছে। যারা অভিযোগ করছেন তারা এস্টিমেট না জেনে কথা বলছেন। অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প