সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপিত

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:১৩:২৮ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের প্রেসবিটারীয়ান চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের প্রেসবিটেরিয়ান গির্জায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গির্জার সভাপতি প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। গির্জার সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মনোওয়ার আলী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়। বক্তারা বলেন, বড়দিন শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের নয়, এটি শান্তি ও মানবতার উৎসব। যিশু খ্রিষ্টের অহিংসা ও ভ্রাতৃত্বের বাণী সমাজে শান্তি প্রতিষ্ঠায় আজও প্রাসঙ্গিক। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা সুনামগঞ্জে সকল ধর্মের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করা একটি অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে সমবেত প্রার্থনা শেষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উৎসবকে ঘিরে গির্জা প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি