সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

৫ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী, আনিস-নাসির-কয়সর-নূরুল-মিলনে ভরসা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন
৫ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী, আনিস-নাসির-কয়সর-নূরুল-মিলনে ভরসা
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক মো. আনিসুল হক, সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে। এর আগে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে প্রাথমিকভাবে তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়েছিল। নতুন করে চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে দলীয় মনোনয়নের ব্যাপারে আর কোনো বিতর্ক থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলীয় সূত্র জানায়, প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেল। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা আশা প্রকাশ করছেন, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় হলে আসন্ন নির্বাচনে সুনামগঞ্জের সবগুলো আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি