সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাজং পল্লীতে “সম্প্রীতির দেউলী উৎসব”

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন
হাজং পল্লীতে “সম্প্রীতির দেউলী উৎসব”
স্টাফ রিপোর্টার :;
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোণা হাজং পল্লীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতির দেউলী উৎসব”। বুধবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বিশ্বম্ভরপুর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ। হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী পৌষ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল বিলুপ্তপ্রায় লোকজ উৎসবকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং হাজং সংস্কৃতি সংরক্ষণে সচেতনতা সৃষ্টি। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী চন্দনা হাজং। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সমন্বয়কারী কুহিনুরের সভাপতিত্বে এবং সামছুল কবিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনা হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস এম্বাসেডর সিরাজ খন্দকার, সমন্বয়কারী ফুলমালা, সুনামগঞ্জ সদর পিএফজির পিস এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, পিএফজি সদস্য নুরুল হাসান আতাহের, মছিহুর রহমান রাসেল ও কর্ণবাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। আলোচনা সভা শেষে শুরু হয় হাজং সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমলা হাজং গাঁও নৃত্য পরিবেশন করেন শ্রদ্ধা ও তার দল, আফছা আফচা সন্ধানী নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা ও তার দল, সুষ্পা ও তার দল পরিবেশন করেন লিওয়াটানা নৃত্য এবং কাশিপুর গ্রামের নন্দিনী ও তার দল পরিবেশন করেন আহিসে বৈশাখী নৃত্য। এছাড়া মুগ্ধ, শ্রদ্ধা, বৈশালী, অসীম ও প্রকৃতি একের পর এক নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বিভিন্ন গ্রাম থেকে আগত হাজং শিল্পীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, আলোচনা সভায় বক্তারা বলেন, হাজং সম্প্রদায়ের বহু ঐতিহ্যবাহী উৎসব আজ বিলুপ্তির পথে। দেউলী উৎসবের পুনরুজ্জীবন তাদের সাংস্কৃতিক পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সহায়ক হবে। আয়োজকেরা জানান, এই আয়োজন হাজং সংস্কৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক বহুত্ববাদ এবং শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি