সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

হাজং পল্লীতে “সম্প্রীতির দেউলী উৎসব”

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন
হাজং পল্লীতে “সম্প্রীতির দেউলী উৎসব”
স্টাফ রিপোর্টার :;
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোণা হাজং পল্লীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতির দেউলী উৎসব”। বুধবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বিশ্বম্ভরপুর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ। হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী পৌষ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল বিলুপ্তপ্রায় লোকজ উৎসবকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং হাজং সংস্কৃতি সংরক্ষণে সচেতনতা সৃষ্টি। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী চন্দনা হাজং। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সমন্বয়কারী কুহিনুরের সভাপতিত্বে এবং সামছুল কবিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনা হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস এম্বাসেডর সিরাজ খন্দকার, সমন্বয়কারী ফুলমালা, সুনামগঞ্জ সদর পিএফজির পিস এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, পিএফজি সদস্য নুরুল হাসান আতাহের, মছিহুর রহমান রাসেল ও কর্ণবাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। আলোচনা সভা শেষে শুরু হয় হাজং সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমলা হাজং গাঁও নৃত্য পরিবেশন করেন শ্রদ্ধা ও তার দল, আফছা আফচা সন্ধানী নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা ও তার দল, সুষ্পা ও তার দল পরিবেশন করেন লিওয়াটানা নৃত্য এবং কাশিপুর গ্রামের নন্দিনী ও তার দল পরিবেশন করেন আহিসে বৈশাখী নৃত্য। এছাড়া মুগ্ধ, শ্রদ্ধা, বৈশালী, অসীম ও প্রকৃতি একের পর এক নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বিভিন্ন গ্রাম থেকে আগত হাজং শিল্পীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, আলোচনা সভায় বক্তারা বলেন, হাজং সম্প্রদায়ের বহু ঐতিহ্যবাহী উৎসব আজ বিলুপ্তির পথে। দেউলী উৎসবের পুনরুজ্জীবন তাদের সাংস্কৃতিক পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সহায়ক হবে। আয়োজকেরা জানান, এই আয়োজন হাজং সংস্কৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক বহুত্ববাদ এবং শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ