সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

উদীচী-ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩০:২১ পূর্বাহ্ন
উদীচী-ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার :: উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট ও বিভিন্ন গণমাধ্যমে বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের আয়োজনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি সঞ্চিতা চৌধুরী। গণমাধ্যমকর্মী সাঈদুর রহমান আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিপিবি’র সাধারণ সম্পাদক জালাল সুমন, যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, উদীচী ও ছায়ানটের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুক্তবুদ্ধি চর্চা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে এসব হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংস্কৃতিক আন্দোলন ও গণমাধ্যমের কণ্ঠরোধ করে অতীতেও কোনো অপশক্তি সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় উদীচী রাজপথে লড়াই চালিয়ে যাবে। এসময় সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি