সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্রে শ্রমিক বঞ্চনার বিরুদ্ধে কথা বলে চাকরি হারালেন দুইজন

ন্যায় বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:২৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:২৪:১২ পূর্বাহ্ন
ন্যায় বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ওয়েজখালিতে মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্র সাআইদৌলা এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রমিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত, শ্রমআইন অনুসারে প্রতিশ্রুত সুযোগ সুবিধা না দেওয়াসহ নানা অভিযোগে শ্রমিকরা জেলা প্রশাসক বরাবরে স্মারকিলিপি দিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এছাড়াও স্মারকলিপির অনুলিপি মহাপরিদর্শক, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে প্রদান করেছেন। বুধবার সকালে শ্রমিকরা এই স্মারকলিপি প্রদান করেন। শ্রমিক বঞ্চনার প্রতিকার চাইলে গিয়ে দুই শ্রমিক নেতাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন স্মারকলিপি প্রদানকারী। এছাড়া দুপুরে ওয়েজখালীতে কারখানা এলাকায় একই দাবিতে সমাবেশ করেছেন শ্রমিকরা। স্মারকলিপিতে ২০০৫ সাল থেকে কর্মরত স্থায়ী শ্রমিক আলী আকবর উল্লেখ করেন, তিনি বর্তমানে প্রোডাকশন বিভাগের সিনিয়র সুপার ভাইজার হিসেবে কর্মরত আছেন। প্রায় দুই দশকের চাকরিজীবনে তিনি সততা ও দক্ষতায় কাজ করে চলছেন। চলতি জুনে দক্ষতার কারণে তার মজুরিও বৃদ্ধি করা হয়। স্মারকলিপিতে তিনি আরো উল্লেখ করেন ওই প্রতিষ্ঠানে কাজে যোগদানের সময় শ্রমিকদের দেশে প্রচলিত শ্রমআইন মোতাবেক প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কাজে যোগদানের পর শ্রমআইন মোতাবেক সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি, অর্জিত ছুটি প্রদান করা হয় না। এমন কি ২০২৪ সালের ৫ ডিসেম্বর ‘কোল্ড স্টোরেজ’ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরিও পরিশোধ করা হচ্ছে না। দীর্ঘদিন শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়ন ও চলতি বছর থেকে ন্যূনতম মজুরির গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরিও পরিশোধ করার আলোচনা চালিয়ে গেলেও কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে চাকরিচ্যুত করার কৌশল নিয়েছে। এসব বিষয়ে শ্রমিক অসন্তুষ্টির কথা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে গেলে আলী আকবরকে হুমকি-ধমকি দিয়ে মৌখিকভাবে চাকরিচ্যুত করা হয়। শ্রমিক নেতার চাকরিচ্যুতির প্রতিবাদে শ্রমিকরা প্রতিবাদ করলে গত ১০ ডিসেম্বর সিনিয়র সুপারভাইজার (প্রোডাকশন) আলী আকবর এবং সিনিয়র ওয়ার্কার (এন্ট্রিরুম) মো. শাহাব উদ্দিনকে বেআইনী আদেশে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে আদেশে উল্লেখ করা হয় ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়, আপনাদেরকে এই মর্মে জানানো যাচ্ছে যে, আজকের তারিখ ১২-১২-২০২৫ ইং থেকে নি¤েœাক্তব্যক্তিগণের চাকুরি বাতিল করা হলো’। স্মারকলিপি প্রদানকারী আলী আকবর জানান, আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ এনে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়নি এবং আইনানুগ তদন্ত কমিটিও গঠন করা হয়নি। কর্তৃপক্ষ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের পক্ষে কথা বলায় বেআইনীভাবে চাকরিচ্যুত করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, আমি স্মারকলিপিটি পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু