সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

দোয়ারাবাজারে ইজারার আড়ালে লুটপাট, নদীর পাড় কেটে অবাধে চলছে বালু উত্তোলন

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:০৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:০৯:৩৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ইজারার আড়ালে লুটপাট, নদীর পাড় কেটে অবাধে চলছে বালু উত্তোলন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে প্রকাশ্যে চলছে বালু লুটপাটের মহোৎসব। ইজারার বৈধতার দোহাই দিয়ে নদীর পাড় কেটে নির্বিচারে বালু উত্তোলনের ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও সড়ক। স্থানীয়দের দাবি- এই লুটপাটে ইজারাদার, প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রশাসনের একটি অসাধু চক্র সরাসরি জড়িত। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসন প্রতিবছর চেলা নদীর বালু ইজারা দিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করলেও ইজারার শর্ত বাস্তবায়নে কার্যকর নজরদারি নেই। এর সুযোগ নিয়েই ইজারাদার সিন্ডিকেট নিয়মনীতি লঙ্ঘন করে নদীর পাড় ঘেঁষে, কোথাও আবার সরাসরি ফসলি জমি ও বসতঘরের পাশ থেকে বালু তুলে নিচ্ছে। ইজারা নীতিমালা অনুযায়ী নদীর পাড় থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং বিকেল ৪টার মধ্যে বালু উত্তোলনের নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়রা বলছেন সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও, সোনাপুর, রহিমের পাড়া, পূর্বসোনাপুর ও নাছিমপুর এলাকায় দিনের চেয়ে রাতের আঁধারে বালু উত্তোলন বেশি হচ্ছে। নিয়মবহির্ভূতভাবে পাড় কাটার ফলে ইতোমধ্যে অন্তত অর্ধশত বসতঘর নদীতে বিলীন হয়েছে। শতাধিক পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি, কয়েকশ একর ফসলি জমি পরিণত হয়েছে নদীগর্ভে। নদীর তীরবর্তী গ্রামগুলোর শেষ সীমানায় পাকা ঘরের অংশ ঝুলে থাকতে দেখা যাচ্ছে- যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি বড় চক্র দীর্ঘদিন ধরে এই বালু উত্তোলন চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, নদীর পাড় কেটে বালু উত্তোলনের মাধ্যমে অন্তত ১০-১৫ জন ব্যক্তি কোটিপতি বনে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, নদীর পাড়েই বিজিবির টহল পোস্ট। তাদের চোখের সামনেই পাড় কেটে বালু লুট হচ্ছে। তারা কিছু বলছেনা। আমরা প্রতিবাদ করলেই হামলা-মামলার ভয় দেখানো হয়। বিচার চাইতে গেলে উল্টো হয়রানি হতে হয়। স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক জয়নাল আবেদীন মেম্বার ও পূর্ব চাইরগাঁও গ্রামের নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে এবং প্রশাসনের কিছু অসাধু লোকের সহযোগিতায় নদীর পাড় কেটে বালু লুটপাট চলছে। অব্যাহত পাড় কাটার কারণে চেলা নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। এ বিষয়ে জানতে জয়নাল আবেদীনের মোবাইল নাম্বারে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তবে নুরুল ইসলাম নুরু অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ বালু উত্তোলনের মতো নোংরা কাজে আমি জড়িত নই। আমার উপর মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু বলেন, ইজারার বিরুদ্ধে নয়, নিয়মবহির্ভূত লুটপাটের বিরুদ্ধেই আমাদের আপত্তি। চেলা নদী একসময় মানুষের জীবিকার উৎস ছিল। সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করলে নদী ও পরিবেশ দুটোই বাঁচতো। কিন্তু একটি চক্র সব নিয়ম উপেক্ষা করে নদীকে ধ্বংস করেছে। তিনি আরও জানান, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের চেষ্টা হলে এলাকাবাসী তা প্রতিরোধ করে। বিজিবি’র সোনালী চেলা বিওপির ক্যাম্প কমান্ডার আবুল কাশেম অভিযোগ অস্বীকার করে বলেন, চেলা নদীতে আমাদের সার্বক্ষণিক টহল রয়েছে। আন্তর্জাতিক সীমানায় এবং ইজারা বহির্ভূত সীমানায় বালু উত্তোলনের কোনো সুযোগই নেই। এসব জায়গায় অবৈধ বালু উত্তোলনে আমরা বাধা দেওয়ায় স্থানীয় কিছু লোকজন ফায়দা লুটতে না পেরে অপপ্রচার চালাচ্ছে। চেলা নদীর ইজারাদার টুটুল অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকরা তফসিল ঘোষিত জায়গা থেকেই বালু উত্তোলন করছে। ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের কোনো সুযোগই নেই।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, আমার কাছে দুই সপ্তাহ আগে একটা অভিযোগ এসেছিল। আমরা ইজারাদারকে সতর্ক করেছি এবং চেলা নদীতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়েছি। এছাড়াও ওইখানে বিজিবির টহল রয়েছে। এরপরও যদি ইজারাবহির্ভূতভাবে পাড় কেটে বালু উত্তোলন করা হয় আমরা ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ