সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য ও দায়িত্বশীল রাজনীতি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:০৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:০৬:১১ পূর্বাহ্ন
সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য ও দায়িত্বশীল রাজনীতি
বাংলাদেশ আজ এক বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। অর্থনীতি, রাজনীতি, আইনশৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক সংস্কৃতি - প্রতিটি ক্ষেত্রেই অস্বস্তি ও অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। এই বাস্তবতায় দেশ কোন পথে যাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক অবিশ্বাস রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা দুর্বল করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থাহীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং বিরোধী মত দমনের অভিযোগ গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করেছে। অন্যদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং বৈদেশিক মুদ্রার চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এসব সংকট একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক সময়ে মব সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি করছে। রাষ্ট্র যদি নাগরিকের জানমাল রক্ষা করতে ব্যর্থ হয়, তবে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে - যার পরিণতি দীর্ঘমেয়াদে ভয়াবহ হতে পারে। এই সংকট থেকে উত্তরণের প্রথম ও প্রধান শর্ত হলো রাজনৈতিক সদিচ্ছা। ক্ষমতাসীন ও বিরোধী সব রাজনৈতিক শক্তিকে বুঝতে হবে- সংঘাত নয়, সংলাপই একমাত্র পথ। জাতীয় স্বার্থে ন্যূনতম ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি। গ্রহণযোগ্য নির্বাচন, কার্যকর সংসদ, স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া কোনো রাষ্ট্রই স্থিতিশীল হতে পারে না। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। অপরাধীর পরিচয় যাই হোক, আইনের শাসন নিশ্চিত না হলে সংকট আরও ঘনীভূত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুর্নীতি দমন, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা জরুরি। উন্নয়নের সুফল যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তবে উন্নয়নের দাবিও অর্থহীন হয়ে পড়ে। সবশেষে বলতে হয়, এই দেশ শুধু কোনো একটি দলের নয় বা গোষ্ঠীর নয় - এটি সবার। ক্ষমতার পালাবদল হতে পারে, কিন্তু রাষ্ট্র ও জাতি থেকে যায়। তাই সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আজ সবচেয়ে বড় দেশপ্রেম। বাংলাদেশ সংকটমুক্ত হতে পারে- যদি দায়িত্বশীল রাজনীতি, কার্যকর রাষ্ট্রব্যবস্থা ও জনগণের অংশগ্রহণ একসঙ্গে এগিয়ে আসে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ