সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

কমরেড আব্দুল হকের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৩:১২ পূর্বাহ্ন
কমরেড আব্দুল হকের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত
মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন বিপ্লবী কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হকের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের রায়পাড়াস্থ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহর এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন। সভার শুরুতে কমরেড আবদুল হকের জীবনী পাঠ করেন সভার সভাপতি রত্নাংকুর দাস জহর। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সভাপতি সৌরভ ভূষণ দেব, এনডিএফ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বিনন্দ কর, রাজু ম-ল, মো. আব্দুর রউফ, কবি ও গীতিকার ওবায়দুল হক মুন্সি প্রমুখ। সভার আগে গণসংগীত পরিবেশন করেন ওবায়দুল হক মুন্সি ও আদিল আরমান। বক্তারা বলেন, কমরেড আব্দুল হক চল্লিশের দশকে ছাত্র আন্দোলন, তেভাগা ও কৃষক আন্দোলনসহ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে নেতৃত্ব দেন এবং পাকিস্তান আমলে খাপড়া ওয়ার্ড আন্দোলনসহ কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নেন। তারা বলেন, জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন না হওয়ায় দেশে প্রকৃত জাতীয় মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী রাষ্ট্র কাঠামো ও সাম্রাজ্যবাদ দালাল রাজনীতির বিরুদ্ধে বিকল্প বিপ্লবী ধারাকে অগ্রসর করার আহ্বান জানান বক্তারা। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স