সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

জগন্নাথপুরে প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:১৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলায় এক যুক্তরাজ্যপ্রবাসীর ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছে।
অভিযোগ থেকে জানাযায়, উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর (কচুরকান্দি) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুর রহমান রানু ও তার স্ত্রী আফি রহমান বৈধ মালিকদের কাছ থেকে জমিটি ক্রয় করে যথাযথভাবে নামজারি ও রেকর্ড সংশোধন সম্পন্ন করেন। পরবর্তীতে জমির দেখভালের দায়িত্ব আত্মীয় ও আমমোক্তার মোজাম্মেল হোসেনকে দেওয়া হয়। কিন্তু জমিটি পার্শ্ববর্তী ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার বসতবাড়ির সংলগ্ন হওয়ায় তিনি ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে একাধিকবার বিচার-সালিশ অনুষ্ঠিত হলেও বিবাদীপক্ষ কোনো সিদ্ধান্ত মানেনি। পরে ভুক্তভোগী পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করলে। আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। একই সঙ্গে জমির দখল পুনরুদ্ধারে দায়ের করা দেওয়ানি মামলাতেও প্রবাসী পরিবারের অনুকূলে রায় আসে। পরবর্তীতে আপিল আদালতেও সেই রায় বহাল থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় বাস্তবায়নের পরিবর্তে প্রতিপক্ষ একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করে, যা পরে নিজেরাই প্রত্যাহার করে নেয়। সর্বশেষ একই জমি নিয়ে ‘বাটোয়ারা মামলা’ দায়ের করায় নতুন করে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আফি রহমান বলেন, পরিকল্পিতভাবে আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে আমাদের জমি জবরদখলের চেষ্টা চলছে। আমরা আইন মেনে বিচার পেয়েছি, এখন চাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌস মিয়া বলেন, আমি ওয়ারিস সূত্রে ওই সম্পত্তির দাবি করেছি। এ বিষয়ে বাটোয়ারা মামলা করেছি। আদালতের রায়ের অপেক্ষায় আছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস