সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

বাড়ছে নির্বাচনি আমেজ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৮:৩১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৮:৪২:৫৫ পূর্বাহ্ন
বাড়ছে নির্বাচনি আমেজ
স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে কয়েক মাস ধরেই বইছে নির্বাচনী হাওয়া। গ্রাম থেকে শহর চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা। এদিকে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আমেজ আরও বেড়েছে। সভা-সমাবেশের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন প্রার্থীরা। ভোটাররাও নানা সমীকরণ কষছেন। এদিকে, সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী নিজে ও তার প্রতিনিধিগণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২২ ডিসেম্বর সোমবার বিকেল পর্যন্ত জেলার ৫টি আসন থেকে ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম। সুনামগঞ্জ -২ আসন থেকে মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন। সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, জামায়াতে ইসলামী প্রার্থী মো. ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, আমার বাংলাদেশ পার্টি (এবি) থেকে সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী ও মো. মাহফুজুর রহমান (তুষার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুনামগঞ্জ-৪ আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত ও ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক। একই আসনে খেলাফত মজলিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আমিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক। সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, স্বতন্ত্র প্রার্থী মো. সামিউল হক সানি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির। উল্লেখ্য, মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ৫ টি নির্বাচনীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ভোটের মাঠ সমান্তরাল রাখতে প্রার্থীদের আচরণবিধি মানার ক্ষেত্রে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন