সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়
সুনামগঞ্জ-৩ আসন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৭:৩৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৭:৪১:০১ অপরাহ্ন
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদ
স্টাফ রিপোর্টার::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে কয়ছর এম আহমদ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও আমাদের দলীয় নির্দেশনা মেনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করছি। দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে নির্বাচনের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ।
’ তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ও আইন মেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও ধানের শীষ প্রতীকের বার্তা নিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে আহ্বান করবো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সব ধরনের পদক্ষেপ গ্রহন করবেন। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

’ এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি মইন মল্লিক মইন উদ্দিন সুহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত